ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে বিএনপি'র বিজয় র‍্যালি অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : ০৫ August ২০২৫ ইং
ছবির ক্যাপশন:
গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তায় এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে শ্রীপুর উপজেলা বিএনপি ও শ্রীপুর পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। শ্রীপুর পৌর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারীর নেতৃত্বে একটি বিশাল মিছিল মাওনা চৌরাস্তার অবদার মোড়ে মূল র‍্যালিতে যোগ দেয়।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোঃ সেলিম আহমেদ, শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নবী হোসেন, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সারফুল ইসলাম, শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের মোঃ আশরাফুল সরকার, মোঃ আদাম বেপারী, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির সরকার, সদস্য মোঃ মাসুম মিয়া, শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোঃ গোলাম কিবরিয়া তোহা, মোঃ পাভেল মিয়া, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোঃ আবু সুফিয়ান, শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রিফাত বেপারী, সদস্য সৌরভ মাহমুদ সরকার, শ্রাবণ সরকারসহ সীমন্ত, হৃদয়, লিমন, শুভ, ও আলিফ প্রমুখ।

এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে তাদের দৃঢ় অবস্থানের কথা জানান। র‍্যালিতে দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান / শ্রীপুর /  গাজীপুর 

দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ