ঢাকা | বঙ্গাব্দ

শ্রীপুরে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোডাউন

  • নিউজ প্রকাশের তারিখ : ৩০ July ২০২৫ ইং
ছবির ক্যাপশন:
শ্রীপুর (গাজীপুর):     সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, এডভোকেট রাজিবুল আলম ব্যাপারীর নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া পুরান বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই, ২০২৫) এই প্রতিবাদী শোডাউনটি স্থানীয় রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসির আরাফাত বেপারী, ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম ও বেলাল প্রধান, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল হক প্রধান, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুজ্জামান, শ্রীপুর পৌর যুবদল নেতা কায়েস মোল্লা, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ফরিদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক হিরন, সহ-সাংগঠনিক মাজাহার, যুবনেতা আশরাফুল সরকার , স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সম্পাদক রিয়াদ, ছাত্রনেতা মাসুদ, আবু সুফিয়ান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য বন্ধের দাবি জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মেহেদী হাসান / শ্রীপুর / গাজীপুর 

দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ