মোঃ মেহেদী হাসান, নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় শ্রীপুরের বেড়াইদের চালা আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী।
এছাড়াও বক্তব্য রাখেন আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদ, ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি হারুন অর রশিদ, আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র মো. সারফুল ইসলাম, সিনিয়র শিক্ষক মনির হোসেন , ইউনুস আলী ও বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা মোঃ আশরাফুল সরকার সহ অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী বলেন, দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটি জীবনের একটি অগ্নিপরীক্ষা, এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অত্যন্ত জরুরি। তিনি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং সন্ধ্যায় বাচ্চারা পড়াশোনায় কতটা আগ্রহী সেদিকে নজর রাখতে বলেন। বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকার এবং শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ রাখার ওপর তিনি জোর দেন। তিনি উল্লেখ করেন যে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক – এই তিনটি মাধ্যমের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।
অনুষ্ঠানে অভিভাবক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক সমীকরণ