ঢাকা | বঙ্গাব্দ

কিডনি রোগে আক্রান্ত শরীফ বাঁচতে চায়

  • নিউজ প্রকাশের তারিখ : ২৫ May ২০২৫ ইং
ছবির ক্যাপশন:
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ  গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা বহেরারচালা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরীফ হোসাইন। গত এক বছর ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। 
তিনি শ্রীপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে পরিচিত। তার স্বপ্ন ছিল মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবা করাকিন্তু বর্তমানে তার নিজের জীবনই সংকটাপন্ন।

শরীফ হোসাইন তার ফেসবুক পোস্টে জানিয়েছেনতার কিডনির অবস্থা খুবই গুরুতর। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতেদ্রুত কিডনি প্রতিস্থাপন (অপারেশন) না করলে তাকে বাঁচানো সম্ভব হবে না। বর্তমানে তার ডায়ালাইসিস চলছে, প্রতি মাসে ৪ টি ডায়ালাইসিস করতে হয়।  যার ব্যয়বহুল খরচ বহন করতে গিয়ে তার পরিবার চরম আর্থিক সংকটে ভুগছে। অর্থাভাবে অপারেশন করানো সম্ভব হচ্ছে নাযা তার জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলছে।

নিজের জীবন বাঁচাতে এবং সুন্দর পৃথিবীতে স্বাভাবিক জীবন ফিরে পেতে শরীফ হোসাইন সমাজের সকল হৃদয়বানবিত্তশালীদানশীল এবং সেবামূলক প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন। তার বিশ্বাসসমাজের বিত্তবানরা এগিয়ে এলে তাকে বাঁচানো সম্ভব।

 

যারা শরীফ হোসাইনকে সাহায্য করতে আগ্রহীতারা নিচের মাধ্যমে অনুদান পাঠাতে পারেন:

*  বিকাশ: ০১৭১৯২০৭৬৫০

*  নগদ:   ০১৬১১-২৫১৯৮১

Mutual Trust Bank Ltd, Mawna Branch:

Account Name: Md. Sharif Hossain

Account Number: ৫১৫০৩১০২০০০৬২৪৭

আপনার সামান্য সহযোগিতা শরীফ হোসাইনের জীবন বাঁচাতে অনেক বড় ভূমিকা রাখতে পারে।

মেহেদী/ শ্রীপুর/ গাজীপুর 



দৈনিক সমীকরণ / ঢাকা / বাংলাদেশ